ট্রেনের ইঞ্জিনে কাটা পড়ে যুবকের মৃত্যু

Passenger Voice    |    ০৩:৪৫ পিএম, ২০২৪-০১-২৮


ট্রেনের ইঞ্জিনে কাটা পড়ে যুবকের মৃত্যু

কক্সবাজার থেকে ছেড়ে আসা ট্রেনের একটি ইঞ্জিনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে।  

রোববার (২৮ জানুয়ারি) দুপুরের দিকে নগরের চান্দগাঁও থানাধীন বাহির সিগনাল এলাকায় কক্সবাজার রুটে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন, বলেন কক্সবাজার থেকে আসা ট্রেনের ইঞ্জিনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে প্রতিনিধি পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।


প্যা/ভ/ম