শিরোনাম
Passenger Voice | ০৩:২৭ পিএম, ২০২৪-০১-২৮
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির এসএমই এবং অ্যামেজিং কর্পোরেট বিজনেস বিভাগ আরও/আরএম (অফিসার-সিনিয়র এক্সিকিউটিভ অফিসার) পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল বুধবার (২৪ জানুয়ারি) থেকেই আবেদন নেয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড
পদের নাম: আরও/আরএম (অফিসার-সিনিয়র এক্সিকিউটিভ অফিসার)
বিভাগ: এসএমই এবং অ্যামেজিং কর্পোরেট বিজনেস
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: ব্যাংকিং, আর্থিক পরিষেবা, এসএমই পণ্য বিষয়ে জ্ঞান থাকতে হবে। মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন পরিচালনায় যথেষ্ট জ্ঞান থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ৪ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ২২ থেকে ৫০ বছর
কর্মস্থল: দেশের যেকোনো জায়গায়
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২০ ফেব্রুয়ারি ২০২৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত