শিরোনাম
Passenger Voice | ০৩:৩৮ পিএম, ২০২৪-০১-২৭
কক্সবাজারের রামুতে পিকআপচাপায় এক স্কুলশিক্ষিকা নিহত হয়েছেন। শনিবার (২৭ জানুয়ারি) সকালে রামু-মরিচ্যা আন্তঃসড়কের রামু উপজেলার ফতেখাঁরকূল ইউনিয়নের অফিসের চর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইমারী রাখাইন (৪৯) একই এলাকার উহ্লা রাখাইনের স্ত্রী। তিনি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি উচ্চ বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষিকা এবং বানিয়ারঝিরি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি।
নিহতের স্বজন ও স্থানীয়দের বরাতে রামু থানার ওসি মো. আবু তাহের দেওয়ান বলেন, সকালে রামু-মরিচ্যা আন্তঃসড়ক লাগোয়া রামুর ফতেখাঁরকূল ইউনিয়নের অফিসেরচর এলাকায় বাড়ির ফুলের বাগানের পরিচর্যা করছিলেন। এক পর্যায়ে রামু উপজেলা সদরমুখি দ্রুতগামী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে বসতভিটার ঘেরা-বেড়া ভেঙে তাকে চাপা দেয়। তিনি ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পরপরই চালক গাড়িটি নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে বলে জানান ওসি।
ওসি জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত