চট্টগ্রাম রেলওয়ে জেলা পরিদর্শন করলেন ডিআইজি মাহবুবুর রহমান

রেলওয়ে জেলার আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে দক্ষতার সঙ্গে কাজ করতে হবে

Passenger Voice    |    ১১:৫৮ এএম, ২০২৪-০১-২৭


রেলওয়ে জেলার আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে দক্ষতার সঙ্গে কাজ করতে হবে

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম রেলওয়ে জেলা পরিদর্শন করেছেন ঢাকা রেলওয়ে পুলিশ হেডকোয়াটার্সের বিপিএম (বার) ডিআইজি (প্রশাসন) মোঃ মাহবুবুর রহমান ভুঁইয়া।

২৫ জানুয়ারি বৃহস্পতিবার তিনি চট্রগ্রাম রেলওয়ে জেলা পরিদর্শন করেন। এসময় তিনি পুলিশ অফিস,চট্টগ্রাম রেলওয়ে সার্কেল অফিস,পুলিশ লাইন্সের বিভিন্ন স্থাপনা,উন্নয়ন মূলক কার্যক্রম পরিদর্শন করেন এবং কার্যক্রম চলমান রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।

পরে তিনি চট্টগ্রাম রেলওয়ে জেলার থানা,ফাঁড়ি ও সামগ্রিকভাবে রেলওয়ে জেলার অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম সংক্রান্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার ( এস্টেট এন্ড ট্রেনিং) ঢাকা রেলওয়ে পুলিশ হেডকোয়াটার্স,চট্টগ্রাম রেলওয়ে জেলার পুলিশ সুপার,সহকারী পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে তিনি কর্মকর্তাদের রেলওয়ে জেলার আইনশৃঙ্খলা সমুন্নত রাখার জন্য দক্ষতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। এ ছাড়া রেলপথে নাশকতা প্রতিহত করার লক্ষ্যে একনিষ্ঠভাবে দায়িত্ব পালনের জন্য নির্দেশ প্রদান করেন।