শিরোনাম
Passenger Voice | ১১:৪৫ এএম, ২০২৪-০১-২৭
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম রেলওয়ে থানা এলাকায় চেকপোস্ট ও তল্লাশি অভিযান চালিয়ে মোঃ ফারুক হোসেন ইমরান (৩০) নামে একজনকে আটক করেছে রেলওয়ে পুলিশ।
২৪ ফেব্রুয়ারি বুধবার চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এলাকায় অভিযানকালে তাকে আটক করে চট্টগ্রাম রেলওয়ে থানা পুলিশ।
আটকৃত আসামী মোঃ ফারুক হোসেন ইমরান (৩০) নোয়াখালী জেলার সেনবাগ থানার (কানকির হাট) মতইন হাজী বাড়ির বাসিন্দা।তার পিতা-মোঃ ইয়াকুব আলী,মাতা-মনোয়ারা বেগম।সে বর্তমানে স্টেশন কলোনী আবুল কালাম কোর্য়াটারের ভাড়াটিয়া বলে জানা গেছে।
রেলওয়ে পুলিশ জানান, স্টেশন এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চলাকালে এস আই মুহাম্মদ জয়নুল আবেদীন,এস আই তন্ময় ভট্টাচার্য,এস আই আনোয়ার উল হক এবং সঙ্গীয় ফোর্সসহ তাকে আটক করে। পরে থানায় হেফাজতে নিয়ে সিডিএমএস পর্যালোচনা করে দেখা যায়, বিভিন্ন থানায় ১ টি হত্যা মামলা, ০৪ টি অস্ত্র মামলা, ০১ টি ডাকাতি প্রস্তুতি মামলা, ০১টি ছিনতাই মামলা, ০১ টি মারামারি মামলা, ০১ টি চুরি মামলা ও ০১ টি মাদক মামলা সহ মোট ১০ টি মামলা রয়েছে।সে সেনবাগ থানার ওয়ারেন্ট ভুক্ত আসামী। এরপর তাকে সেনবাগ থানার পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত