শিরোনাম
Passenger Voice | ০৬:৫২ পিএম, ২০২৪-০১-২১
নিজস্ব প্রতিবেদক: অপরাধ নিয়ন্ত্রণে সবাইকে একযোগে কাজ করতে হবে। এ ছাড়া রেলপথে নাশকতা রোধ ও চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপকারীকে ধরিয়ে দিতে হবে।রেললাইনের যন্ত্রাংশ (নাট,বল্টু,স্লিপার) চুরি বন্ধে রেলওয়ে পুলিশকে তথ্য দিয়ে সহায়তার অনুরোধ করেছেন চট্টগ্রাম রেলওয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী।
২১ জানুয়ারি রবিবার লাকসাম রেলওয়ে থানা এলাকায় বীট পুলিশিং সমাবেশে এসব কথা বলেন তিনি। এসময় পুলিশ সুপার রেলওয়ে স্টাফ এবং যাত্রী সাধারণের সাথে মতবিনিময় করেন।পরে তিনি কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ি, কুমিল্লা রেলওয়ে স্টেশনের বিভিন্ন স্থাপনা,স্টেশনের সিসি ক্যামেরা সহ স্টেশন এলাকা পরিদর্শন করেন।

রেলওয়ে এলাকায় পরিদর্শনকালে তিনি স্টেশনে সিসি ক্যামেরা বৃদ্ধি করা,আইপি ক্যামেরা স্থাপন ও তদারকি করা সহ বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
লাকসাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মুরাদ উল্ল্যাহ বাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেলওয়ে জেলার পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন,স্থানীয় জনপ্রতিনিধি,রেলওয়ে স্টাফ,দোকানদার,গণ্যমান্য ব্যক্তি,রেললাইনের পাশে বসবাসরত জনসাধারণ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত