শিরোনাম
Passenger Voice | ০৪:৩৮ পিএম, ২০২৪-০১-২১
বিআরটিসি তৃতীয় বারের মতো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় যাত্রীদের বিশেষ সেবা দিতে যাচ্ছে। এবার ২৮তম বাণিজ্যমেলার শুরু থেকে প্রতিদিন প্রায় ৬০টি বাস চলাচল করবে এবং ছুটির দিনে প্রায় ২০০ বাস থাকবে যাত্রী আনা নেওয়ার জন্য।
রবিবার (২১ জানুয়ারি) মেলা প্রাঙ্গণ থেকে বিআরটিসি'র বাস চলাচলের উদ্বোধন করেন বিআরটিসি'র চেয়ারম্যান জনাব মো. তাজুল ইসলাম (অতিরিক্তি সচিব)।
কুড়িল বিশ্বেরোড, খেজুর বাগান (ফার্মগেট), নারায়ণগঞ্জ ও নরসিংদী থেকে প্রতিদিন সকাল ৮টা থেকে বাণিজ্য মেলার উদ্দেশ্যে বিআরটিসি বাসগুলো ছেড়ে যাবে। মেলা শেষে নির্দিষ্ট রুটগুলোতে যাত্রীদের নিরাপদে পৌঁছে দিবে বিআরটিসি।
কুড়িল বিশ্বরোড থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা, খেজুর বাগান (ফার্মগেট) থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭০ টাকা। নারায়ণগঞ্জ থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ১২০ টাকা। নরসিংদী থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ৯০ টাকা।
মেলায় আসা দর্শনার্থীদের নিরাপদে যাতায়াত নিশ্চিত করনের লক্ষ্যে চেয়ারম্যান, বিআরটিসি’র প্রত্যক্ষ নির্দেশনায় মেলার প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত নির্দিষ্ট রুটগুলোতে বিআরটিসি’র শাটল বাস সার্ভিস অব্যাহত থাকবে।
২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২১ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার পূর্বাচল প্রাঙ্গনে অনুষ্ঠিত হচ্ছে।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত