শিরোনাম
Passenger Voice | ০৫:০৬ পিএম, ২০২০-০৫-১৫
রাজশাহীতে ট্রাক থেকে তোলা চাঁদার হিসাব চাওয়া শ্রমিকদের সঙ্গে সভাপতির হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় অসুস্থ হয়ে সৌরভ (৩৫) নামে একজনের মৃত্যু হয়েছে।
সৌরভ মহানগরীর মতিহার থানার খোঁজাপুর এলাকার আজিজুর রহমানের ছেলে।
শুক্রবার (১৫ মে) দুপুরে বোয়ালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শ্রমিকদের দাবি- তারা রাজশাহী জেলা ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের ৩ বছরের চাঁদার টাকার হিসাব ও বোনাসের দাবি জানাতে যান ইউনিয়নের সভাপতি ফরিদ আহমেদের কাছে। কিন্তু শ্রমিকদের সেই হিসাব ও বোনাস দিতে অস্বীকার করেন ফরিদ আহমেদ।
এ নিয়ে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে হাতাহাতিতে জড়িয়ে পড়েন সভাপতি ফরিদসহ তার লোকজন। এ সময় সৌরভ নামের এক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাৎক্ষণিকভাবে বোয়ালিয়া মডেল থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের আনে। এ সময় সাধারণ সম্পাদক আক্কাছ আলী, কোষাধ্যক্ষ মোহাম্মদ পলক ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফারুক হোসেন বোয়ালিয়া মডেল থানার পাশে শ্রমিক অফিসের ভেতরে অবস্থান করছিলেন। আর বাইরে শ্রমিকরা অবস্থান নেন।
মহানগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ জানান, হাতাহাতির ঘটনার পর অসুস্থ হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ নিয়ে শ্রমিকরা বিক্ষোভ করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত