ট্রেনে অগ্নিকাণ্ডে নিখোঁজ হওয়া আবু তালহার নামে সড়কের নামকরণের ঘোষণা রেলমন্ত্রীর

Passenger Voice    |    ০১:১৭ পিএম, ২০২৪-০১-২০


ট্রেনে অগ্নিকাণ্ডে নিখোঁজ হওয়া আবু তালহার নামে সড়কের নামকরণের ঘোষণা রেলমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: যারা সামান্য কিছু টাকা নিয়ে ট্রেনে আগুন দিয়ে রাজনীতি করে,তারা এ কেমন রাজনীতি করে। ১৯ জানুয়ারি শুক্রবার বিকাল পাঁচটার দিকে  কালুখালীর গাংবথুন্দিয়া বড়াইচারা গ্রামের আবু তালহার পরিবারের প্রতি সমবেদনা জানাতে গিয়ে এসব কথা বলেন রেলমন্ত্রী মোঃ নুরুল ইসলাম সুজন।

এসময় তালহার পরিবারকে রেলমন্ত্রালয়ের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।এ ছাড়া সাড়ে তিন কিলোমিটারের একটি সড়ক তালহার নামে করার ঘোষণা দেন।

ভোট বর্জন ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সারাদেশে হরতাল অবরোধে জনজীবন স্থবির হয়ে পড়ে। ওই সময়টাতে যাতায়াতের নিরাপদ বাহন হিসেবে পরিচিত রেলপথ ও ট্রেনে আলোচিত কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিশেষ করে রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে নিহত হওয়ার পাশাপাশি নিখোঁজ হয়েছেন কালুখালী উপজেলার বড়াইচারা গ্রামের আব্দুল হকের পুত্র আবু তালহা। নিখোঁজ হওয়া এ মেধাবী ছাত্র বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্র।

এ সময় উপস্থিত ছিলেন, রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক মো. সোহাগ হোসেন,জেলা পরিষদের চেয়ারম্যান সফিকুল মোরশেদ আরুজ,বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ,পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী,কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলীউজ্জামান চৌধুরী,টিটু জেলা পরিষদের সদস্য গোবিন্দ কুন্ড,মৃগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. মতিন,বালিয়াকান্দি জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু বিশ্বাস প্রমুখ।

প্যা/ভ/ম