শিরোনাম
রেলপথে চুরি ও নাশকতা রোধে বীট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত
Passenger Voice | ০৮:২৪ পিএম, ২০২৪-০১-১৯
চট্টগ্রাম রেলওয়ে জেলার আওতাধীন ফেনী রেলওয়ে স্টেশন এলাকায় রেলপথে নাশকতা ও চুরি বন্ধে বীট পুলিশিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯ জানুয়ারি শুক্রবার ফেনী রেলওয়ে স্টেশন এলাকায় বীট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।এসময় প্রধান অতিথি রেলওয়ে স্টাফ ও যাত্রী সাধারণের সাথে মতবিনিময় করেন। পরে তিনি রেলওয়ে পুলিশ ফাঁড়ি, স্টেশনের বিভিন্ন স্থাপনা, স্টেশনের সিসি ক্যামেরা সহ স্টেশন এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি স্টেশনে সিসি ক্যামেরা বৃদ্ধি, আইপি ক্যামেরা স্থাপন ও তদারকি করা সহ বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
চট্টগ্রাম রেলওয়ে জেলার পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রেলওয়ে পুলিশ হেডকোয়াটার্সের বিপিএম (বার) ডিআইজি (প্রশাসন) মোঃ মাহবুবুর রহমান ভুঁইয়া।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, অফিসার ইনচার্জ লাকসাম রেলওয়ে থানা, রেলওয়ে স্টাফ, স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, রেল লাইনের পাশে বসবাসরত জনসাধারণ।
মতবিনিময় সভায় প্রধান অতিথি বলেন, রেলপথে ছিনতাই ও নাশকতা রোধ, রেললাইনের যন্ত্রাংশ চুরি এবং চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ কারীকে ধরিয়ে দিতে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার অনুরোধ জানান।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত