ট্রেনে কাটা প‌ড়ে নারীসহ ২ জনের মৃত্যু

Passenger Voice    |    ০৮:১৩ পিএম, ২০২৪-০১-১৬


 ট্রেনে কাটা প‌ড়ে নারীসহ  ২ জনের মৃত্যু

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রেনে কাটা পড়ে নারীসহ দুই জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ জানুয়া‌রি) দুপুরে উপজেলার পুংলী ও সল্লা এলাকায় রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। এর ম‌ধ্যে নিহত নারীর প‌রিচয় পাওয়া গে‌ছে। তার নাম চায়না আক্তার (২৫)। তিনি টাঙ্গাইল সদরের গালা গ্রামের নুরুন্নবীর মেয়ে।

রেলওয়ে পুলিশ জানায়, ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে কাটা প‌ড়ে চায়না আক্তারের মৃত্যু হয়েছে। উপজেলার পুংলী রেললাইন এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়। পাশাপাশি সল্লা এলাকায় আরেক ট্রেনে কাটা পড়েন অজ্ঞাত এক ব্যক্তি (৪০)। দুটি লাশ ময়নাতদ‌ন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ম‌র্গে পাঠানো হ‌য়ে‌ছে।

টাঙ্গাইল রেলওয়ে পুলিশের এসআই মো. আলী আকবর বলেন, ‘পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) মাধ্যমে নিহত নারীর পরিচয় শনাক্তের পর স্বজনদের খবর দেওয়া হয়েছে। অপরজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুই জনেই ট্রেনে কাটা পড়ে মারা গেছেন।’