শিরোনাম
Passenger Voice | ১২:১৯ পিএম, ২০২৪-০১-১৬
আনোয়ারায় বঙ্গবন্ধু টানেল সড়কে কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিক বহনকারী একটি মাইক্রোবাস উল্টে দুই পোশাক শ্রমিক আহত হয়েছেন।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকাল পৌনে আটটায় টানেল সড়কের বৈরাগ মোহাম্মদপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন রুবেল (৩০) ও ফরহাদ (২৮)।
স্থানীয়রা জানান, ঘটনার পর আহতদের উদ্ধার করে আনোয়ারা হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের রেফার করা হয়।
আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার উপমা চৌধুরী জানান, টানেল সড়কে আহত দুইজনকে আনা হয়েছিলো৷ প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের চমেক হাসপাতালের রেফার করা হয়েছে।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত