সেতুর পাশে মিলল বালু শ্রমিকের মরদেহ

Passenger Voice    |    ১১:২৪ এএম, ২০২৪-০১-১৬


সেতুর পাশে মিলল বালু শ্রমিকের মরদেহ

সুনামগঞ্জের বিশ্বম্ভপুরে লখা সেতুর পাশ থেকে আবু সুফিয়ান (২৮) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহত আবু সুফিয়ান পেশায় একজন বালু শ্রমিক ছিলেন ও ফতেপুর ইউপির আলি আহমদের ছেলে।

সোমবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বিশ্বম্ভপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক। 

প্রেসবিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গতকাল রোববার রাত অনুমানিক ৯টার দিকে সুফিয়ান রাতের খাওয়া দাওয়া শেষে কাজ করার জন্য রঙ্গিয়ারচর আলমাডহর কালিমন্দির ঘাটের উদ্দেশ্যে রওনা করে। পরে সোমবার ভোর ৫টার দিকে বিশ্বম্ভরপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের লখা পয়েন্টের আনোয়ারপুর সড়কের লখা ব্রিজের উত্তর পাশ থেকে এই মরদেহ উদ্ধার হয়। 

পুলিশ আরও জানায়, আত্মীয়স্বজনকে জিজ্ঞাসাবাদ ও মরহের সুরতহাল দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রোববার রাত অনুমানিক ১০টা থেকে পরের দিন ভোর ৫টার মাঝে যেকোনো সময় অজ্ঞাতনামা এক বা একাধিক ব্যক্তি ভিকটিমকে শ্বাসরোধ করে হত্যা করে ফাঁকা জায়গায় রেখে পালিয়ে যায়। ভিকটিম বাড়ি থেকে বের হওয়ার সময় তার সঙ্গে ২০ হাজার টাকা ও একটি স্মার্ট  ফোন ছিল বলে জানা যায়। যা মরদেহের সঙ্গে পাওয়া যায়নি। উক্ত বিষয়ে মামলা প্রক্রিয়াধীন আছে।

 

প্যা/ভ/ম