শিরোনাম
Passenger Voice | ০৪:১৪ পিএম, ২০২৪-০১-১৫
রেলওয়ে স্টেশন কলোনী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে স্টেশন রোড এবং পুরাতন স্টেশনে যাতায়াতের সড়ক হিসাবে ব্যবহারিত ফুটওভার ব্রিজ পুনরায় সর্বসাধারণের ব্যবহারে উন্মুক্ত করার দাবীসহ স্টেশন কলোনীর বাসিন্দাদের বিভিন্ন দাবী নিয়ে বাংলাদেশ রেলওয়ে জিএম/পূর্ব নাজমুল এর সঙ্গে একটি আলোচনা সভা করা হয়। আজ ১৫ই জানুয়ারী (সোমবার) বেলা ১১ টায় এই সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় রেলওয়ে পূর্বের মাননীয় জিএম জানান, “আগামী ১লা ফেব্রুয়ারী ফুটওভারব্রিজ সাধারণ জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এই ফুটওভার ব্রিজ’টিতে সর্বসাধারণ চলাচল করতে পারবে ”
এছাড়াও উক্ত স্টেশন কলোনীর বাসিন্দাদের বিভিন্ন দাবি তিনি অবলোকন করেন, এবং তা পূরণের আশ্বাস প্রদান করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত