শিরোনাম
Passenger Voice | ১১:৪৩ এএম, ২০২৪-০১-১৫
বিশ্বে দূষিত শহরের তালিকায় ১৯০ স্কোর নিয়ে তৃতীয় স্থানে আছে রাজধানী ঢাকা। আজ সোমবার সকাল ৯টায় এয়ার কোয়ালিটি ইনডেক্সের (একিউআই) ওয়েবসাইট থেকে এই তথ্য পাওয়া গেছে।
এই তালিকায় ২৫১ স্কোর নিয়ে শীর্ষে আছে পাকিস্তানের করাচি। এর পরের অবস্থায় আছে চীনের উহান। এই শহরের একিউআই স্কোর ১৯১। তালিকায় চতুর্থ স্থানে আছে ভারতের কলকাতা। এই শহরটির একিউআই স্কোর ১৮৮। তালিকায় ১৭৯ স্কোর নিয়ে পঞ্চম স্থানে আছে ভারতের দিল্লি।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার এ তালিকা প্রকাশ করে থাকে প্রতিনিয়ত। একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়; আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। এদিকে ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত