শিরোনাম
Passenger Voice | ০৪:০৬ পিএম, ২০২৪-০১-১৪
নিজস্ব প্রতিবেদক: বিদায়ী বছর ২০২৩ সালে রেলপথে ৫২০ দুর্ঘটনায় ৫১২ জন নিহত ও ৪৭৫ জন আহত হয়েছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেলের বার্ষিক দুর্ঘটনা পর্যবেক্ষণ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গণমাধ্যমে প্রকাশিত সড়ক, রেল ও নৌপথে দুর্ঘটনার সংবাদ মনিটরিং করে প্রতিবছরের মতো এই প্রতিবেদন তৈরি করা হয়।
১৪ জানুয়ারি রোববার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি সাগর-রুনি মিলনায়তনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এই প্রতিবেদন তুলে ধরেন।বিদায়ী বছরে সড়ক,রেলপথ ও নৌপথে ৬২৬১ সড়ক দুর্ঘটনায় ৭৯০২ জন নিহত,১০৩৭২ জন আহত হওয়ার তথ্য প্রতিবেদনে উঠে এসেছে।
এ ছাড়া সড়ক দুর্ঘটনায় আক্রান্ত ১৯৫০ জন চালক,৯৬৮ জন পথচারী,৪৮৫ জন পরিবহন শ্রমিক,৬৯৭ জন শিক্ষার্থী,৯৭ জন শিক্ষক,১৫৪ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য,৯৮৫ জন নারী,৬১২ জন শিশু,৩০ জন সাংবাদিক,৩২ জন চিকিৎসক,১৬ জন বীর মুক্তিযোদ্ধা,৮ জন আইনজীবী,প্রকৌশলী ১০ জন,১১১ জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীর পরিচয় মিলেছে।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত