শিরোনাম
Passenger Voice | ০৩:৪৮ পিএম, ২০২৪-০১-১৪
সিলেট রেলস্টেশন এলাকার শিববাড়ি নামক স্থানে রেললাইন ঘেঁষে একটি ট্রাক পার্কিং করে রেখেছিলেন চালক। অসাবধানতার ওই পার্কিং কাল হলো ট্রাকের। ট্রেন চলার সময় ট্রাকে ধাক্কা দিলে দুমড়ে-মুচড়ে যায়। আজ রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে।
সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাফিউল ইসলাম পাটোয়ারি জানিয়েছেন, সকালে সিলেট স্টেশন থেকে কালনি এক্সপ্রেস ছেড়ে যায়। রেলস্টেশনের পার্শ্ববর্তী শিববাড়ি এলাকায় একটি ট্রাককে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। ট্রাকে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তিনি জানান, চালক রেললাইন ঘেঁষে ট্রাকটি পার্কিং করে রেখেছিলেন।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত