চট্টগ্রামে পরিবহন শ্রমিকদের ঈদ উপহার দিলেন হালিমা হাজারী

Passenger Voice    |    ০৩:১৯ এএম, ২০২০-০৫-১৫


চট্টগ্রামে পরিবহন শ্রমিকদের ঈদ উপহার দিলেন হালিমা হাজারী

চট্টগ্রামের লালখান বাজার এলাকায় পরিবহন মালিক ও শ্রমিকদের মাঝে নগদ অর্থ ও ঈদ সামগ্রী উপহার বিতরণ করা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপ, চট্টগ্রাম বাস, মিনিবাস, হিউম্যান হলার মালিক সমিতির সভাপতি ও আরটিসি সমিতির সদস্য হালিমা হাজারী লিপির উদ্যোগে এসব উপহার দেয়া হয়।

মালিক ও শ্রমিকদের হাতে উপহারগুলো তুলে দেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি কপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী মুক্তিযোদ্ধা এম. রেজাউল করিম চৌধুরী।

এ সময় রেজাউল করিম বলেন, দেশের এই দুর্যোগকালে সাধারণ মানুষের পাশে থাকা মানবিক কাজ। দে‌শে দু‌র্যোগ, দু‌র্বিপাক, যুদ্ধাবস্থা ও মহামারী‌তে সবাইকে অত্যন্ত ধৈর্য্যসহ সরকা‌রি নি‌র্দেশনা অনুসরণ ক‌রে চল‌তে হয়। দে‌শের বৃহত্তর জন‌গোষ্ঠীর জানমাল রক্ষায় আমা‌দের উচিৎ সরকারি নি‌র্দেশনা ঠিকভা‌বে অনুসরণ করা।

তিনি বলেন, সব‌চে‌য়ে দুরাবস্থার মুখে পড়তে হয় সমা‌জের নিম্ন আ‌য়ের মানুষগু‌লোর। তারা দি‌নে এনে দি‌নে খায়। প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার নেতৃত্বাধীন জনবান্ধব সরকার ঘ‌রে ঘ‌রে খাদ্য পৌঁছে দি‌তে অঙ্গীকার ক‌রে‌ছেন। সমা‌জের বিত্তবান‌দেরও উচিৎ নিম্ন আ‌য়ের মানু‌ষের জন্য খাদ্য সহায়তায় এগিয়ে আসা।

এ সময় উপস্থিত ছিলেন পেশাজীবী নেতা আমজাদ হোসেন হাজারী, ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী আবুল হাসনাত মো. বেলাল, যুবলীগ নেতা শেখ মহিউদ্দিন বাবু, ওয়ার্ড ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম সজীব ও আকিব হাজারী প্রমুখ।