শিরোনাম
Passenger Voice | ০৫:০৯ পিএম, ২০২৪-০১-১০
রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রেনের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ১০টায় বিআরটিসির বাস কাউন্টারের পেছনে এই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম-পরিচয় জানা যায়নি।
ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) সানু মং মারমা বলেন, আজ সকাল ১০টার দিকে কুড়িল বিশ্বরোড বিআরটিসির বাস কাউন্টারের পেছনে রেললাইন দিয়ে অসতর্কভাবে হেঁটে যাওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান ওই যুবক।
খবর পেয়ে সেখান থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। দুর্ঘটনার সময় তাঁর পরনে ছিল কালো গেঞ্জি, সোয়েটার ও নীল রঙের জিন্সপ্যান্ট। বয়স আনুমানিক ৩৫ বছর। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এএসআই আরো বলেন, নিহত ওই যুবক ভবঘুরে প্রকৃতির। ওই এলাকায় ঘোরাফেরা করতেন। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত