শিরোনাম
Passenger Voice | ১২:০৬ পিএম, ২০২৪-০১-০৯
ব্রাজিলের উত্তর-পূর্ব বাহিয়া রাজ্যে একটি পর্যটকবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।
স্থানীয় সময় রোববার রাতে এ ঘটনা ঘটে। রাজ্যটির অগ্নিনির্বাপক কর্মীদের বরাত দিয়ে আল জাজিরা এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, বাহিয়া রাজ্যের রাজধানী সালভাদর থেকে প্রায় ১৫৫ মাইল (২৫০ কিলোমিটার) দূরে অগ্নিনির্বাপক কর্মীরা ২৫ জন নিহত হওয়ার খবরটি জানিয়েছে। ব্রাজিলিয়ান প্রেস রিপোর্ট অনুযায়ী, রোববার রাতে দুর্ঘটনায় ৫ জন আহত হয়েছেন।
একটি ভিডিওতে দেখা গেছে, ট্রাকটিকে আম ভর্তি নীল বাক্সে ভরা ছিল। দুর্ঘটনার পর সব মাটিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ঘটনাস্থলে বেশ কয়েকজন অগ্নি নির্বাপক কর্মীকে কাজ করতে দেখা গেছে।
দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। নিহতদের মরদেহ শনাক্তের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
জ্যাকোবিনার মেয়র সোমবার ৩ দিনের সরকারি শোক ঘোষণা করেছেন এবং ক্ষতিগ্রস্তদের জন্য অনুদানের ঘোষণা দিয়েছেন।
প্যা.ভ.ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত