শিরোনাম
Passenger Voice | ০৩:১৬ পিএম, ২০২৪-০১-০৮
শেষ হলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে ৩ দিনের জন্য মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ সোমবার (৮ জানুয়ারি) রাত ১২টায়।
এর আগে গত বৃহস্পতিবার (৪ জানুয়ারি) ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিলো। এতে বলা হয়েছিলো, ৫ জানুয়ারি রাত ১২টা থেকে ৮ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত ৩ দিন নির্বাচনি এলাকায় মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় নির্বাচনে ২৯৮টি আসনে বেসরকারিভাবে ঘোষিত ফলে নৌকা প্রতীকে ২২৩টি আসনে জয় পেয়েছেন আওয়ামী লীগের এমপি প্রার্থীরা।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত