শিরোনাম
Passenger Voice | ১১:২৭ এএম, ২০২৪-০১-০৮
মোঃ জয়নাল আবেদীন: চট্টগ্রাম-৪ আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব এস এম আল মামুন।
চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের ফলাফল ঘোষণা কেন্দ্রে ঘোষিত ফলাফলে এ তথ্য জানা গেছে।
এ তথ্য অনুযায়ী নৌকা প্রতীকে এস এম আল মামুন ১ লাখ ৪২ হাজার ৭০৮ ভোট পেয়েছেন। এ ছাড়া তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির দিদারুল কবির চৌধুরী লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৮৮০ ভোট। এদিকে আলোচিত ঈগল প্রতীকে লায়ন আলহাজ্ব ইমরান আছেন তৃতীয় অবস্থানে।তিনি ঈগল প্রতীকে ভোট পেয়েছেন সাড়ে ৪ হাজার। এ ছাড়া বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী মোঃ মোজাম্মেল হোসেন ১ হাজার ৭২৩ ভোট, তৃণমূল বিএনপির খোকন চৌধুরী ৬৭১ ভোট, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের প্রার্থী মোহাম্মদ আকতার হোসেন ২৩৪ ভোট, বাংলাদেশ কংগ্রেসের মোঃ শহীদুল ইসলাম চৌধুরী ৩৪৫ ভোট পেয়েছেন।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত