মধুমতি ব্যাংকে অফিসার পদে চাকরির সুযোগ, হতে হবে যেকোনো বিষয়ে স্নাতক

Passenger Voice    |    ১২:১০ পিএম, ২০২৪-০১-০৪


মধুমতি ব্যাংকে অফিসার পদে চাকরির সুযোগ, হতে হবে যেকোনো বিষয়ে স্নাতক

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মধুমতি ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানটি অফিসার/সিনিয়র এক্সিকিউটিভ অফিসার পদে একাধিক লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। বুধবার (০৩ জানুয়ারি) থেকেই আবেদন নেয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: মধুমতি ব্যাংক লিমিটেড
পদের নাম: অফিসার/সিনিয়র এক্সিকিউটিভ অফিসার
বিভাগ: ট্রেজারি ব্যাক অফিস
পদসংখ্যা: ২টি 

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: কার্যকর ব্যবসায়িক উন্নয়ন কৌশল বিকাশ এবং বাস্তবায়ন করার ক্ষমতাসহ শক্তিশালী কৌশলগত পরিকল্পনা দক্ষতা থাকতে হবে। 
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর 

চাকরির ধরন: ফুলটাইম 
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: কমপক্ষে ২৭ বছর 

কর্মস্থল: দেশের যে কোনো জায়গায়
বেতন: আলোচনো সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন
আবেদনের শেষ সময়: ৩১ জানুয়ারি ২০২৪

প্যা/ভ/ম