শিরোনাম
Passenger Voice | ০৩:৩৭ পিএম, ২০২৪-০১-০৩
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিকাল ৩টায় ভার্চুয়াল কনফারেন্সে সন্দ্বীপের সাথে যুক্ত হওয়ার কথা রয়েছে।
সন্দ্বীপ এনাম নাহার সংলগ্ন পূর্ব সন্দ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বিকেল তিনটায় তিনি ভিডিও কনফারেন্সে সন্দ্বীপের সাথে যুক্ত হবেন।
বিষয়টি নিশ্চিত করে নৌকার মনোনীত প্রার্থী মাহফুজুর রহমান মিতা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সন্দ্বীপে ভিডিও কনফারেন্সে যুক্ত হবেন।
সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগ জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্দ্বীপবাসীর উদ্যেশ্যে বক্তব্য রাখবেন এবং নৌকার জন্য ভোট চাইবেন।
উল্লেখ্য যে ২০১২ সালে প্রধানমন্ত্রী সন্দ্বীপে এসেছিলেন জনসভায় বক্তব্যে রাখতে।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত