শিরোনাম
Passenger Voice | ১০:৫৬ এএম, ২০২৪-০১-০৩
চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার সিরাজ ভূঁইয়ার রাস্তার মাথা এলাকায় যাত্রীবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। আজ বুধবার সকাল সাতটার দিকে চট্টলা এক্সপ্রেস নামে ট্রেনটির ইঞ্জিনের পেছনের বগি লাইনচ্যুত হয়। তবে এতে হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।
কয়েকজন যাত্রীর দাবি, ট্রেনের ইঞ্জিনের লাগোয়া বগি লাইনচ্যুত হলেও খবর পাননি চালক। লাইনচ্যুত অবস্থায় ট্রেনটি অনেকটি পথ পাড়ি দেয়।
যাত্রী ও রেল পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল ছয়টার দিকে চট্টলা এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে আসে। ট্রেনটি উপজেলার শুকলাল হাট প্রগতি ইন্ডাস্ট্রিজ এলাকায় পৌঁছালে ইঞ্জিনের পেছনের বগি লাইনচ্যুত হয়। এরপর ঘটনাস্থল থেকে অন্তত এক কিলোমিটার দূরে সিরাজ ভূঁইয়ার রাস্তার মাথা এলাকায় গিয়ে ট্রেনটি থেমে যায়।
চট্টগ্রাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম প্যাসেঞ্জার ভয়েসকে বলেন, চট্টলা এক্সপ্রেস দুর্ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। ট্রেনটির পেছনের বগির জয়েন্ট ভেঙ্গে একটি বগি লাইনচ্যুত হয়ে যায়। তবে বড় কোন দুর্ঘটনা ঘটেনি। কেউ হতাহত হয়নি।
সীতাকুণ্ড রেলস্টেশনের স্টেশনমাস্টার মোজাম্মেল হোসেন বলেন, দুর্ঘটনাকবলিত ট্রেনটির উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। আপাতত ঢাকামুখী ওই লাইনের ট্রেন চলাচল বন্ধ আছে।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত