ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান বন্ধ ৭ জানুয়ারি

Passenger Voice    |    ০৫:১২ পিএম, ২০২৪-০১-০১


ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান বন্ধ ৭ জানুয়ারি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তা-কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে আগামী ৭ জানুয়ারি সব তফসিলি ব্যাংক ও নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত পৃথক দুটি সার্কুলার জারি করেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ২৮ ডিসেম্বর এক প্রজ্ঞাপনের আলোকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ রাখার বিষয়ে এসব সার্কুলার জারি করা হয়েছে।

প্যা/ভ/ম