শিরোনাম
Passenger Voice | ০৩:৪৮ পিএম, ২০২৩-১২-৩১
সম্প্রতি বসুন্ধরা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির জাহাজ রক্ষণাবেক্ষণ (বিএসইএল) বিভাগ প্রকৌশলী পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। শনিবার (৩০ ডিসেম্বর) থেকেই আবেদন নেয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৫ জানুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও দুপুরের খাবারসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: বসুন্ধরা গ্রুপ
পদের নাম: প্রকৌশলী
বিভাগ: জাহাজ রক্ষণাবেক্ষণ, বিএসইএল (সেক্টর-বি)
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (মেরিন/জাহাজ নির্মাণ প্রযুক্তি)।
অন্যান্য যোগ্যতা: চাপের মধ্যে কাজ করার ক্ষমতা, যোগাযোগ এবং বিশ্লেষণাত্মক দক্ষতা, বাংলা ও ইংরেজি উভয় ভাষাতেই ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ৫ থেকে ৭ বছর
চাকরির ধরন: ফুলটাইম (চুক্তিভিত্তিক)
কর্মক্ষেত্র: অফিসে
বয়সসীমা: ২৫ থেকে ৪০ বছর
কর্মস্থল: দেশের যেকোনো জায়গায়
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: দুপুরের খাবারের সুবিধা (আংশিক ভর্তুকি) ও বছরে ২টি উৎসব বোনাস।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ০৫ জানুয়ারি ২০২৪
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত