শিরোনাম
Passenger Voice | ০৩:১০ পিএম, ২০২৩-১২-৩১
মোঃ জয়নাল আবেদীন: চট্টগ্রাম-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন এর প্রার্থিতা বাতিল করা হয়েছে। একই সঙ্গে তাকে এক লক্ষ টাকা জরিমানা করেছেন আদালত। আগামী এক সপ্তাহের মধ্যে জরিমানার অর্থ পরিশোধ করতে হবে।
রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন।
নির্বাচনী হলফনামায় সরকারি চাকরির তথ্য গোপন করায় মো. সালাউদ্দিনের প্রার্থিতা বাতিল করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। এ ছাড়া তথ্য গোপন করে আদালতের সঙ্গে প্রতারণা করায় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এ বিষয়ে তদন্তের জন্য চট্টগ্রামের সিভিল সার্জন ও স্বাস্থ্য অধিদপ্তরের ডিজিকে নির্দেশ দিয়েছেন আদালত।
আদালত বলেন, সালাউদ্দিন তথ্য গোপন করে সাংঘাতিক প্রতারণা করেছেন। আদালতে ইসির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত