শিরোনাম
Passenger Voice | ০১:০৩ পিএম, ২০২৩-১২-৩০
বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনি একটি দিন ৩০ ডিসেম্বর।
আজকের দিনেই এশিয়ায় প্রথম চালু হয় পাতালরেলপথ ‘গিনজা লাইন’। জাপানের টোকিওতে এটির অবস্থান। ১৯২৭ সালের ৩০ ডিসেম্বর চালু হয় টোকিও মেট্রোর গিনজা লাইন। চালুর পরপরই দ্রুত জনপ্রিয়তা পায় এই রেলপথ। ট্রেনে চেপে এ পথে ভ্রমণ করতে তখন মানুষ দুই ঘণ্টা পর্যন্ত সারি ধরে দাঁড়িয়ে অপেক্ষা করতেন।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত