শিরোনাম
Passenger Voice | ০৩:৪০ পিএম, ২০২৩-১২-২৭
এনআরবিসি ব্যাংক পিএলসির ব্রাঞ্চ এন্টি মানিলন্ডারিং কমপ্লায়েন্স অফিসার্স (বামেলকো) সম্মেলন সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্বে) মোহাম্মদ রবিউল ইসলাম।
সম্মেলন সঞ্চালনায় ছিলেন ব্যাংকের ডিএমডি ও সিআরও কবীর আহমেদ। বিষয়বস্তু উপস্থাপন করেন ডিএমডি ও ক্যামেলকো মোহা. হুমায়ূন কবির।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিকিউরিটি ম্যানেজমেন্ট অ্যান্ড ইন্টিলিজেন্স, এএমএল অ্যান্ড সিএফটি বিভাগের প্রধান এবং ডিক্যামেলকো ফরহাদ সরকার, এএমএল অ্যান্ড সিএফটি বিভাগের ডেপুটি প্রধান লিমন সিকদারসহ প্রধান কার্যালয়ের শীর্ষ নির্বাহী, বিভাগীয় প্রধানরা।
এছাড়া অনলাইনে যুক্ত ছিলেন অঞ্চল প্রধান এবং শাখা-উপশাখার ম্যানেজার এবং অপারেশন ম্যানেজাররা।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত