শিরোনাম
Passenger Voice | ০১:৩৯ পিএম, ২০২৩-১২-২৭
নাশকতার শঙ্কায় নীলফামারীর ৬৬ কিলোমিটার রেলপথের ৩১ পয়েন্টে ২৪২ আনসার ও ভিডিপি মোতায়েন করা হয়েছে। চলমান রাজনৈতিক সংকটে রেলপথে নাশকতা ঠেকাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
জেলা কমান্ড্যান্ট হাফিজ আল মোয়াম্মার গাদ্দাফী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, কয়েকদিন আগে ডোমারে রেললাইনের ৭২টি ফিসপ্লেট খুলে নাশকতার চেষ্টা করে দুর্বৃত্তরা। রেলপথের ট্রেন ও জনসাধারণের জানমালের স্বার্থে আনসার-ভিডিপি সদস্যদের নিয়োগ দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টা তারা দায়িত্ব পালন করছেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন। রেললাইনের পাশাপাশি ট্রেনে পুলিশের সঙ্গেও তাদের দায়িত্ব পালনে নির্দেশনা রয়েছে।
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম জানান, নীলফামারীর ৬৬ কিলোমিটার রেলপথ নিরাপদ রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিরা সতর্ক অবস্থানে রয়েছেন। যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে আনসার, পুলিশ ও বিভিন্ন সংস্থার পাশাপাশি সরকার দলীয় রাজনৈতিক নেতাকর্মীরাও দায়িত্ব পালন করছেন। সব সময় নজর রাখা হচ্ছে রেলপথে।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত