জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে লায়ন ইমরানকে বার বার ঠেকানোর চেষ্টা

Passenger Voice    |    ০৮:২৫ পিএম, ২০২৩-১২-২৬


জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে লায়ন ইমরানকে বার বার ঠেকানোর চেষ্টা

নিজস্ব প্রতিবেদকঃ সীতাকুণ্ডের শিল্পপতি বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য আলহাজ্ব লায়ন মোহাম্মদ ইমরান এর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বারবার প্রার্থীতা ঠেকানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম-৪ আসনের এই সংসদ সদস্য প্রার্থী।

আজ ২৬ ডিসেম্বর গণসংযোগ শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এই সব কথা বলেন। 

তিনি বক্তব্যে বলেছেন, উচ্চ আদালতে রীট করে প্রার্থীতা ফিরে পেয়েছেন চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী লায়ন আলহাজ্ব মোঃ ইমরান। বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র হিসেবে সীতাকুন্ড, আকবরশাহ, পাহাড়তলী আংশিক এলাকায় সংসদ সদস্য পদে তিনি ঈগল   প্রতীক নিয়ে নির্বাচন করছেন।  অথচ শুরু থেকেই আমাকে (আলহাজ্ব মো. ইমরান) ঠৈকানোর জন্য চেষ্ঠা চালিয়ে যাচ্ছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষনার আগে বিভিন্ন জায়গায় তারা আমার প্রচারণার পোষ্টার ব্যানার ছিড়ে ফেলতো। এর পর পরিকল্পিত ভাবে আমার মনোনয়ন বাতিলের চেষ্টা করেছে তারা। 

তিনি আরো বলেন, সর্বশেষ আমি উচ্চ আদালতে রীট করে প্রার্থীতা ফিরে পেয়েছে। তবুও তারা চেষ্টা চালাচ্ছে আমাকে ঠেকানোর জন্য। আমি বঙ্গবন্ধুর আদর্শে জননেত্রী শেখ হাসিনার রাজনীতি করি। কাউকে ভয় পায়না। আজ একটি পক্ষ আমার রীট আবেদনের বিপক্ষে সীতাকুণ্ডের জাফরাবাদ এলাকার উত্তর সলিমপুর গ্রামের মৃত রশিদ আহম্মেদ এর ছেলে মো. মোজাম্মেল হোসেন সুপ্রিম কোর্টে আপিল করলে আদালত তা খারিজ করে দেয়। এবং আমার প্রার্থীতা বহাল রাখে।