শিরোনাম
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া)
Passenger Voice | ০৭:২৫ পিএম, ২০২৩-১২-২৬
নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেবের একটি মোটরসাইকেল শোভযাত্রায় পণ্ড করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার সাতকানিয়া সদর ইউনিয়নের বারদোনা এলাকায় মোতালেবের কর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন। খবর পেয়ে সেখানে উপস্থিত হন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।
এ সময় বেলাল নামে ঈগল প্রতীকের এক সমর্থককে আচরণবিধি ভঙ্গের দায়ে ২ হাজার টাকা জরিমানা করে বাকিদের ছত্রভঙ্গ করে দেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী বলেন, ডেপুটি বাজার এলাকায় প্রতীক ঈগলের পক্ষে মোটরসাইকেল সহযোগে শোডাউনের সময় হাতেনাতে ধরা হয়। অতপর শোডাউনটি ছত্রভঙ্গ করে শোডাউন থেকে আটক একজনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত