শিরোনাম
Passenger Voice | ০৭:১৩ পিএম, ২০২৩-১২-২৬
নিজস্ব প্রতিবেদকঃ সীতাকুণ্ড উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়নব বিবি জলি সরকারী গাড়িতে পোস্টার লাগিয়ে প্রচারণা চালানোর বিষয়ে সীতাকুণ্ড প্রেসক্লাবের মতবিনিময় সভায় বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী এস এম আল মামুন সাংবাদিকদের বলেন, সীতাকুণ্ড উপজেলা পরিষদের ১০ বছর উপজেলা চেয়ারম্যান ছিলাম কখনো সরকারী গাড়ী ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালায়নি। উনি আমাকে বিপদে ফেলতে নাকি দলকে বিপদে ফেলতে এই কাজ করেছেন আমার জানা নেই। দলীয় নেতৃবৃন্দ কিংবা নির্বাচন পরিচালনা কমিটির কারো সাথে কোন রকম যোগাযোগ না করে কেন তিনি সরকারী গাড়ি ব্যবহার করে নির্বাচনী প্রচারণা করলেন আমার বোধগম্য নয়। তার দপ্তর তিনি কিভাবে চালাবেন এটা তার বিষয়। তিনি যদি সরকারী গাড়ি ব্যবহার করে থাকে এটা ঠিক হয়নি।
গতকাল সোমবার সন্ধ্যায় সীতাকুণ্ড প্রেসক্লাবে আয়োজিত মতবিনিময় সভার আয়োজন করে সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগ নির্বাচন পরিচালনা কমিটি। সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সরকারী গাড়িতে পোস্টার লাগিয়ে প্রচারণার বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়নব বিবি জলি প্যাসেঞ্জার ভয়েসকে বলেন, সরকারী গাড়িতে পোস্টার লাগিয়ে প্রচারণার বিষয়টি স্বীকার করে তিনি বলেন, দুর্ভাগ্যবশত এটা আমার ভুল হয়ে গেছে। আমি জানতাম না যে এটা আচরণ বিধি লঙ্ঘনে পড়বে। যদি জানতাম তাহলে সরকারী গাড়ি ব্যবহার করে প্রচারণা করতাম না। এই বিষয়ে কেউ অভিযোগ দিলে আমাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। আমি লিখিতভাবে মুচলেকা দিয়েছি অদূর ভবিষ্যতে এমন আর হবেনা।
নির্বাচনী প্রচারণা চালাতে কেউ হুমকি দিয়েছিল কিনা এমন প্রশ্নে ভারপ্রাপ্ত এই চেয়ারম্যান বলেন, আমি আওয়ামী পরিবারের মেয়ে। আমি নিজেই আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান হয়েছি। এ ছাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের পদে রয়েছি। নৌকা ও মাননীয় প্রধানমন্ত্রীর জন্য কাজ করা আমার দায়িত্বে পড়ে। যিনি প্রার্থী (এস এম আল মামুন) আমি তাকে কল দিয়েছিলাম হয়তো তিনি ব্যস্ততার জন্য কল রিসিভ করতে পারিনি। ফোনে না পেয়ে ওনার পিএস আসলাম ভাইয়ের সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগ করেছি। কিন্তু কোন সাড়া না পেয়ে আমি বৃহস্পতিবার প্রচারণায় নেমে যায়।
প্রসঙ্গ, গত ২১ ডিসেম্বর সীতাকুণ্ড উপজেলা পরিষদের গাড়ি ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগ উঠে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়নব বিবি জলির বিরুদ্ধে।তিনি নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে সরকারী গাড়িতে পোস্টার লাগিয়ে নৌকার প্রচারণা চালান। জাতীয় পার্টির প্রার্থী দিদারুল কবীরের এমন অভিযোগে তাকে শোকজ করা হয়েছে। সেই সাথে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার স্বাক্ষরিত একটি চিঠিতে ২৬ ডিসেম্বর স্বশরীরে হাজির হয়ে জয়নব বিবিকে কারণ দর্শাতে বলা হয়েছে। আজ তিনি মুচলেকা দিয়েছেন এই বিষয়ে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত