শিরোনাম
Passenger Voice | ০৩:২২ পিএম, ২০২৩-১২-২৬
পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার ঘটনায় সকাল সাড়ে ১০টা থেকে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে বন্ধ ছিল ট্রেন চলাচল। তিন ঘণ্টা পর বেলা ১টা ১০ মিনিটের দিকে তা চালু হয়েছে।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার মাসুদ সারোয়ার বলেন, একতা এক্সপ্রেস স্টেশন লাইনচ্যুত হওয়ায় ট্রেন চলাচল বন্ধ ছিল। বেলা একটার কিছু সময় পরে ট্রেন চলাচল শুরু হয়।
এ ঘটনায় ঢাকা থেকে কিশোরগঞ্জ এক্সপ্রেস এবং তারাকান্দাগামী অগ্নিবীণা এক্সপ্রেসের যাত্রা বিলম্ব হয়েছে৷
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত