শিরোনাম
Passenger Voice | ১২:২১ পিএম, ২০২৩-১২-২৬
সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাক-সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের ত্রিমুখী মুখোমুখি সংঘর্ষে সন্তানসহ নর্থইস্ট মেডিক্যাল কলেজের চিকিৎসকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (২৫ ডিসেম্বর) রাত ১০টার দিকে শাহজালাল ব্রিজের দক্ষিণ পাশে হুমায়ুন রশিদ চত্বরের পার্শ্ববর্তী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত নর্থইস্ট মেডিক্যাল কলেজের অনকোলজি বিভাগের চিকিৎসকের নাম ডা. তৌহিদুর রশিদ চৌধুরী ও তার ছেলে তালহা বিন তৌহিদ চৌধুরী। এ ঘটনায় ডা. তৌহিদের স্ত্রীও গুরুতর আহত হয়েছেন।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান জানান, তাদের বহনকারী অটোরিকশাটি শহরের দিকে আসছিলো এবং ঘাতক ট্রাকটি আসছিলো বিপরীত দিক থেকে। অটোরিকশাটি হুমায়ূন রশীদ চত্ত্বর পার হয়ে শাহজালাল ব্রিজের দক্ষিণ পাশে আসলে ট্রাক-সিএনজিচালিত অটোরিকশা ও একটি কাভার্ড ভ্যানের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে দুর্ঘটনার শিকার হন তারা।
দ্রুত তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তবে, হাসপাতালে পৌছার আগেই তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।
এ ঘটনায় ঘাতক ট্রাক ও কাভার্ড ভ্যান আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত