শিরোনাম
Passenger Voice | ০৩:১৫ পিএম, ২০২৩-১২-২৫
মোঃ জয়নাল আবেদীন: চট্টগ্রামের ফৌজদারহাট-বায়েজিদ লিংক রোড (বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব) আকর্ষণীয় স্থান হয়ে উঠছে ভ্রমন পিপাসুদের কাছে। মূলত ঢাকা থেকে চট্টগ্রামের যাতায়াত দূরত্ব কমাতে সড়কটি করা হলেও বর্তমানে তা নৈসর্গিক সৌন্দর্য উপভোগের একটি প্রাকৃতিক স্থান হিসেবে বিবেচিত হচ্ছে।পাহাড়ের বুক চিরে দৃষ্টিনন্দন এই সড়কে নানা বয়সীদের সময় কাটাতে দেখা যায়।
এ ছাড়া লিংক রোড সড়কের দুই পাশে সবুজ গাছগাছালিতে ভরা দৃশ্য ভিন্ন এক মাত্রা যোগ করেছে।এই সড়কটি সৌন্দর্য উপভোগের পাশাপাশি চট্টগ্রাম শহরে আসা দূর পাল্লার বাসের যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।মায়াবী এই সড়কের সৌন্দর্য অবলোকন করতে দূর দুরান্ত থেকে ভ্রমন পিপাসুরা ছুটে আসেন। এটি বর্তমানে শিশু কিশোররা বিনোদনের স্পট হিসেবেও ব্যবহার করছে।
ফৌজদারহাট-বায়েজিদ লিংক রোড চট্টগ্রামের প্রথম বাইপাস সড়ক। দৃষ্টিনন্দন এই সড়কের দৈর্ঘ্য ৬ কিলোমিটার এবং এটির পশ্চিম প্রান্ত শুরু হয়েছে ফৌজদারহাট থেকে আর শেষ হয়েছে পূর্ব প্রান্ত শেরশাহ এলাকায়। দিন দিন জনপ্রিয়তা বৃদ্ধি পেলেও এই সড়কটি বর্ষা মৌসুমে বন্ধ রাখা হয়।কেননা বর্ষা মৌসুমে পাহাড় ধসে যে কোন ধরনের দুর্ঘটনার শিকার হতে পারে যাত্রীবাহী গাড়ি ও দর্শনার্থীরা।এই সড়কে ছোট বড় মিলিয়ে ১৮ টি পাহাড় রয়েছে এরমধ্যে পাঁচ ছয়টি পাহাড় রয়েছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ।তবে সারি সারি উঁচু নিচু পাহাড়,লেক ও ছড়ার মেলবন্ধনে বৈচিত্র্যময় সৌন্দর্য ফুটে ওঠেছে।
দেশের বিভিন্ন স্থান থেকে আসা দর্শনার্থীদের পদচারণে মুখরিত হয়ে ওঠে দৃষ্টিনন্দন সড়কটি। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নির্মিত সড়কে এই খাড়া পাহাড়ে দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার মত।এখানে কেউ আসে মোটর সাইকেল যোগে কেউবা আবার নিজস্ব প্রাইভেট কারে এসে ক্লান্তিকর পরিস্থিতির অবসান ঘটান।
দর্শনার্থীরা প্যাসেঞ্জার ভয়েসকে বলেন, চট্টগ্রামের অন্যতম একটি সড়ক ফৌজদার লিংক রোড। নিরিবিলি পরিবেশে এখানে ড্রাইভ করার অনুভূতি সম্পুর্ন আলাদা।
চালক ও যাত্রীরা প্যাসেঞ্জার ভয়েসকে বলেন, যানযট থেকে বাঁচতে বিকল্প রুট হিসেবে ফৌজদার হাট লিংক রোডে যাতায়াত করি। সড়কটি প্রাকৃতিক সৌন্দর্য্যের পাশাপাশি যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত