শিরোনাম
Passenger Voice | ১২:২৮ পিএম, ২০২৩-১২-২৫
নাশকতা প্রতিরোধে দুটি ট্রেনে তল্লাশি কার্যক্রম পরিচালনা করেছে র্যাব-৩। এসময় কর্ণফুলী ও জামালপুর এক্সপ্রেস ট্রেনে তল্লাশি করা হয়।
সোমবার (২৫ ডিসেম্বর) সকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেন দুটিতে তল্লাশি করা হয় বলে জানিয়েছেন র্যাব-৩ এর মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার মো. শামীম হোসেন।
তিনি জানান, সোমবার র্যাব-৩ এর একটি দল কমলাপুর রেলওয়ে স্টেশনে নাশকতা প্রতিরোধে কর্ণফুলী এক্সপ্রেস, জামালপুর এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালায়। এ সময় যাত্রীদেরও তল্লাশি করা হয়।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত