শিরোনাম
Passenger Voice | ১২:০০ পিএম, ২০২৩-১২-২৫
গাজীপুরের টঙ্গীতে ঢাকা থেকে চট্টগ্রামগামী মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) সকাল পৌনে ১০ টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁর্ড়ির ইনচার্জ ছোটন শর্মা।
প্রত্যক্ষদর্শীরা জানান, টঙ্গী ব্রিজের পাশে লাইনচ্যুত হয়েছে। কতক্ষণে ঠিক হবে বলা যাচ্ছে না। তবে ঢাকা হতে জয়দেবপুরমুখী ট্রেন চলাচল শুরু হতে সময় লাগবে।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁর্ড়ির ইনচার্জ ছোটন শর্মা বলেন, স্টেশন পার হওয়ার পর টঙ্গী ব্রিজের পাশে ঢাকা অংশে চট্টগ্রামগামী মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। সকাল পৌনে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। কাজ চলমান রয়েছে। স্বাভাবিক হতে কিছু সময় লাগবে।
প্যা.ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত