শিরোনাম
Passenger Voice | ১১:৪৩ এএম, ২০২৩-১২-২৪
বাংলাদেশ রেলওয়েতে দেড় টাকা মূল্যের রয়েল প্লাগ ২০০ টাকা ও ২ টাকার স্ক্রু ২০০ টাকায় ক্রয়ের অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
চট্টগ্রামের পাহাড়তলী স্টেশনের সাবেক সরঞ্জাম নিয়ন্ত্রক (পূর্ব) ফরিদ উদ্দিনের বিরুদ্ধে এমন অভিযোগ অনুসন্ধান করার জন্য দুদকের চট্টগ্রাম অফিসকে নির্দেশনা দেওয়া হয়েছে।
সম্প্রতি কমিশন থেকে অনুসন্ধানের সিদ্ধান্ত হওয়ার পর চট্টগ্রামের সমন্বিত জেলা কার্যালয়ে চিঠি পাঠিয়েছে বলে রোববার (২৪ ডিসেম্বর) দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছে।
দুদক সূত্রে আরও জানা যায়, দুর্নীতির মাধ্যমে ১.৫ টাকা মূল্যের প্রতিটি রয়েল প্লাগ ২০০ টাকায় ও ২ টাকা মূল্যের প্রতিটি স্ক্রু ২০০ টাকায় ক্রয় করার অভিযোগ দুদকে জমা পড়ে। যা যাচাই-বাছাই করে অভিযোগটির অনুসন্ধান কার্যক্রম বিধি অনুযায়ী সম্পন্ন করে অনুসন্ধান প্রতিবেদন দাখিলের জন্য অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগের নির্দেশনা দেওয়া হয়।
চিঠির সঙ্গে তিন পাতার অভিযোগ যুক্ত করা হয়েছে বলে জানা যায়।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত