শিরোনাম
Passenger Voice | ০১:১৭ পিএম, ২০২৩-১২-২৩
বরগুনার পাথরঘাটায় ঘন কুয়াশায় কারণে গভীর খাদে পড়া থেকে একটুর জন্য রক্ষা পেয়েছে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস। এতে হতাহত থেকে রক্ষা পেয়েছেন ওই বাসের ১২ যাত্রী।
শনিবার (২৩ ডিসেম্বর) সকল ৬টায় দিকে পাথরঘাটা উপজেলার কাকচিড়া এলাকায় এ ঘটনা ঘটে।
বাস চালক মো. বাবুল মিয়া বলেন, ‘সকালে পাথরঘাটা থেকে ১২ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করি। ঘন কুয়াশার কারণে সাবধানে ধীর গতিতেই চালাচ্ছিলাম। কিন্তু কুয়াশার কারণে কাকচিড়া এলাকায় একটি সড়কের বাঁক দেখতে পাইনি। এতে বাসটি সড়ক থেকে বাইরে পড়ে যায়। তবে আগে থেকেই সতর্ক থাকার কারণে গভীর খাদে পড়া থেকে রক্ষা পেয়েছি।’
এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বাসটি উদ্ধার করা হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বাসটি পরে ঢাকা উদ্দেশ্যে ছেড়ে গেছে।’
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত