শিরোনাম
Passenger Voice | ০২:১১ পিএম, ২০২৩-১২-২১
পুঁজিবাজারে বন্ড খাতে তালিকাভুক্ত আল-আরাফাহ ইসলামী ব্যাংক পারপেচ্যুয়াল বন্ডের চতুর্থ বছরের (১ জানুয়ারি, ২০২৪ থেকে ৩১ ডিসেম্বর, ২০২৪) মুনাফা ঘোষণা করা হয়েছে। আলোচিত সময়ের জন্য ইউনিটধারীদেরকে ৯.২৮ শতাংশ হারে কুপন রেট বা মুনাফা দেওয়া হবে।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে বুধবার (২০ ডিসেম্বর) আল-আরাফাহ ইসলামী ব্যাংক পারপেচ্যুয়াল বন্ডের ট্রাস্টি কমিটির সভায় এ মুনাফা অনুমোদন করা হয়।
তথ্য মতে, মুনাফা প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে রেকর্ড তারিখ পরবর্তীতে ঘোষণা করা হবে। কূপন রেট ঘোষণাকে কেন্দ্র করে বৃহস্পতিবার বন্ডটির লেনদেনে কোনো দরসীমা না থাকায় তা ফ্লোর প্রাইসে থাকবে।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত