অনলাইনে টিকিট কিনতে দুর্ভোগ পোহাচ্ছে যাত্রীরা

প্রথম মাসে কক্সবাজার এক্সপ্রেসের আয় ১ কোটি ৩৮ লাখ টাকা

Passenger Voice    |    ১২:৩৯ পিএম, ২০২৩-১২-২১


প্রথম মাসে কক্সবাজার এক্সপ্রেসের আয় ১ কোটি ৩৮ লাখ টাকা

ডেস্ক রিপোর্ট: অনলাইনে কালোবাজারিদের থাবা সত্ত্বেও  কক্সবাজার ট্রেনের ২২ দিনে আয় ১ কোটি ৪১ লাখ টাকা। এ ছাড়া অনলাইন থেকে আয় হয়েছে ১ কোটি ৮ লাখ টাকা। কক্সবাজার এক্সপ্রেস নামের ট্রেন চলতি মাসের ১ ডিসেম্বর চলাচল আরম্ভ হয়েছে।ট্রেন চলাচল চলতি মাসে হলেও ২৩ নভেম্বর টিকিট বিক্রি শুরু হয়েছিল।সেই সময় থেকে সাম্প্রতিক মঙ্গলবার ছাড়া ১৯ ডিসেম্বর পর্যন্ত ট্রেনটি পরিচালনা করে আয় করেছে বাংলাদেশ রেলওয়ে।

২১ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর পৌনে ১২ টায় বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার আইকনিক রেল স্টেশনের দায়িত্বে থাকা স্টেশন মাস্টার গোলাম রাব্বানী। কক্সবাজার রুটে ট্রেন চলাচলের পর থেকে ২২ দিনে ট্রেনের আয় ভ্যাট সহ ১ কোটি ৪১ লাখের বেশি হয়েছে বলে জানান তিনি।

স্টেশন মাস্টার গোলাম রাব্বানী জানান, কক্সবাজার এক্সপ্রেসে ২২ দিনে অনলাইন ও অফলাইনে এসি ও নন এসির ৩০ হাজার ৬২০ টি টিকিট বিক্রি হয়েছে।গত ২৩ নভেম্বর থেকে টিকিট বিক্রি করে ১৯ ডিসেম্বর পর্যন্ত হিসাব করা হয়। এ হিসাবে সাপ্তাহিক মঙ্গলবার বাদ দিয়ে আয় হয়েছে ১ কোটি ৪১ লাখের বেশি।

এদিকে অনলাইনে টিকিট বুকিং করতে গিয়ে কালোবাজারির খপ্পরে পড়েছে যাত্রীরা। তারা বলেন, অনলাইনে ঢুকে সিট খালি দেখা গেলেও ক্লিক করলে মূহুর্তের মধ্যে টিকিট গুলো উধাও হয়ে যায়।