শিরোনাম
Passenger Voice | ১২:২০ পিএম, ২০২৩-১২-২০
রাজধানীর তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগ ও আগুনর চারজনের মৃত্যুর ঘটনায় কমলাপুর রেলওয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাতে ক্ষতিগ্রস্ত ট্রেনটির পরিচালক (গার্ড) খালেদ মোশাররফ বাদী হয়ে এই মামলা করেন।
বিষয়টি নিশ্চিত করে রেলওয়ে পুলিশ, ঢাকা জেলার এসপি আনোয়ার হোসেন ঢাকা পোস্টকে বলেন, বিশেষ ক্ষমতা আইন ও চারজনকে হত্যার পৃথক অভিযোগ আনা হয়েছে মামলায়, মামলা নং ৭। মামলায় আসামি অজ্ঞাত।
এসপি আনোয়ার হোসেন বলেন, রেলওয়ে পুলিশ ঘটনার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে। যদিও আমরা এখন পর্যন্ত জড়িত কাউকে শনাক্ত ও গ্রেপ্তার করতে পারিনি।
এই ঘটনায় শুধু রেলওয়ে পুলিশ নয় র্যাব, থানা-পুলিশ, পুলিশের গোয়েন্দা বিভাগ, ডিবি পুলিশ, সিআইডি পিবিআইসহ তদন্ত করছে অন্যান্য সংস্থাও।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত