ইস্টার্ন ব্যাংকে চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা

Passenger Voice    |    ১২:১৭ পিএম, ২০২৩-১২-২০


ইস্টার্ন ব্যাংকে চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা

ইস্টার্ন ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি শিক্ষানবিশ সহকারী কর্মকর্তা (ক্যাশ এরিয়া) পদে একাধিক লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) থেকেই আবেদন নেয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ইস্টার্ন ব্যাংক লিমিটেড
পদের নাম: শিক্ষানবিশ সহকারী কর্মকর্তা (ক্যাশ এরিয়া) 
পদের সংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: ইংরেজি ও বাংলায় মৌখিক এবং লিখিত যোগাযোগ দক্ষতা। অনলাইন সফটওয়্যার মডিউল এবং এমএস অফিস প্যাকেজে কাজ করার জন্য পর্যাপ্ত কম্পিউটার দক্ষতা থাকতে হবে। 
অভিজ্ঞতা: প্রযোজ্য নয় 

আরও পড়ুন: গ্লোবাল ইসলামী ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন করবেন যেভাবে

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই 
নির্দেশনা: পারফরম্যান্সের ভিত্তিতে ১ বছর পর স্থায়ী পদের জন্য লিখিত পরীক্ষায় বসার যোগ্য হবেন। 

কর্মস্থল: দেশের যেকোনো জায়গায় 
বেতন: ২৮,০০০ টাকা (মাসিক) 
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন
আবেদনের শেষ সময়: ১৮ জানুয়ারি ২০২৪।

প্যা/ভ/ম