শিরোনাম
Passenger Voice | ০৮:৩০ পিএম, ২০২০-০৫-১২
করোনা ভাইরাসের সংক্রমণের কারণে ভারতে লকডাউনে আটকে পড়া তিন হাজারেরও বাংলাদেশি ঢাকায় ফিরেছেন।
বাংলাদেশ ও ভারত সরকারের সহযোগিতায় বিমান ও সড়ক পথে দেশে ফিরেন এসব নাগরিকরা। এছাড়া তৃতীয় দফায় বিমান পথে বাংলাদেশিরা ফেরার পর ভারত থেকে আপাতত আর বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে না।
মঙ্গলবার (১২ মে) দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হাইকমিশন জানায়, ভারতে আটকে পড়া তিন হাজারেরও বেশি বাংলাদেশি বিমান ও সড়ক পথে দেশে ফিরেছেন। বাংলাদেশ ও ভারত উভয় সরকার আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে সহযোগিতা করছেন। ভারত থেকে আটকে পড়া বাংলাদেশিদের ফেরা অব্যাহত রয়েছে। তৃতীয় দফায় বেশ কয়েকটি বিশেষ ফ্লাইটে দেশে ফিরবেন বাংলাদেশিরা। এ দফার ফ্লাইট শেষ হবে ১৪ মে। তৃতীয় দফায় বিমান পথে বাংলাদেশিরা ফেরার পর ভারত থেকে আপাতত আর বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে না। তবে যাত্রী প্রাপ্তি সাপেক্ষে পরবর্তীতে বিশেষ ফ্লাইট পরিচালনার বিষয়টি বিবেচনা করা হবে।
যেসব বাংলাদেশি ভারতীয় ট্রেনের মাধ্যমে সীমান্তে যেতে চান তাদের জানানো যাচ্ছে যে, ভারতীয় রেল কর্তৃপক্ষ সীমিত আকারে ট্রেন পরিচালনার উদ্যোগ নিয়েছে। এসব বিশেষ ট্রেন ভ্রমণের জন্য রেল কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করতে অনুরোধ করছে হাইকমিশন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত