শিরোনাম
Passenger Voice | ১১:৪২ এএম, ২০২৩-১২-১৬
মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর ঢাকা থেকে সাভার জাতীয় স্মৃতিসৌধ পথে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। শুক্রবার রাত সাড়ে ৩টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত ওই রুটে চলাচলকারীদের বিকল্প পথ ব্যবহার করার অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মহান বিজয় দিবস উপলক্ষে শনিবার ভোর ৪টা থেকে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, বিদেশি রাষ্ট্রের কূটনীতিক, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও বিভিন্ন সংগঠনের নেতারা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যাবেন। এজন্য ১৫ ডিসেম্বর দিবাগত রাত সাড়ে ৩টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত বাস, মিনিবাস, ট্রাক, লরিসহ বড় গাড়িগুলোকে গাবতলী আমিন বাজার ব্রিজ-সাভার রোড পরিহার করে নিচে উল্লেখ করা বিকল্প সড়কে চলাচল করতে অনুরোধ জানানো হয়েছে।
বিকল্প সড়ক
সকল যানবাহন ঢাকা এয়ারপোর্ট রোড-আব্দুল্লাহপুর ক্রসিং-আশুলিয়া সড়ক হয়ে চলাচল করবে।
আরিচা থেকে আমিন বাজার হয়ে ঢাকা মহানগরগামী যানবাহনসমূহ নবীনগর বাজার হতে আশুলিয়া হয়ে চলাচল করবে।
টাঙ্গাইল থেকে আশুলিয়া হয়ে ঢাকাগামী যানবাহন কালিয়াকৈর-গাজীপুর চৌরাস্তা-টঙ্গী হয়ে চলাচল করবে।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত