শিরোনাম
Passenger Voice | ০২:২৪ পিএম, ২০২৩-১২-১৪
হবিগঞ্জের চুনারুঘাটের চানভাঙা নামকস্থানে কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ৩ জন যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
চুনারুঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) প্রজিত কুমার বলেন, বেলা সাড়ে ১১টায় সায়েস্তাগঞ্জ চুনারুঘাট রোডে কাভার্ডভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪জন। নিহতদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত