শিরোনাম
Passenger Voice | ০৪:৩৪ পিএম, ২০২৩-১২-১১
ওয়ান ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটির রিটেল মনিটরিং অ্যান্ড রিকভারি ইউনিটের জন্য কালেকশন অফিসার পদে একাধিক লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। সোমবার (১১ ডিসেম্বর) থেকেই আবেদন নেয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: ওয়ান ব্যাংক লিমিটেড
পদের নাম: কালেকশন অফিসার
বিভাগ: রিটেল মনিটরিং অ্যান্ড রিকভারি ইউনিট
পদসংখ্যা: ৮টি
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: বাংলা ও ইংরেজিতে ভালো মৌখিক ও লিখিত যোগাযোগ, কম্পিউটার দক্ষতা, চাপের মধ্যে কাজ করার ক্ষমতা থাকতে হবে।
অভিজ্ঞতা: অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন, তবে বাধ্যতামূলক নয়।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: কমপক্ষে ২৫ বছর
কর্মস্থল: ঢাকা, গাজীপুর, সাভার
বেতন: ২২,০০০ টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা: ব্যাংকের নিয়ম অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ৩১ ডিসেম্বর ২০২৩।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত