শিরোনাম
Passenger Voice | ১১:১৪ এএম, ২০২৩-১২-১১
এসিআই মোটরস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ইয়ামাহা বিভাগের জন্য ব্র্যান্ড এক্সিকিউটিভ পদে একাধিক লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল রোববার থেকেই আবেদন নেয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: এসিআই মোটরস লিমিটেড
পদের নাম: ব্র্যান্ড এক্সিকিউটিভ
বিভাগ: ইয়ামাহা
পদসংখ্যা: নির্ধারিত নয়
অন্যান্য যোগ্যতা: এমএস পাওয়ার পয়েন্ট, অন্যান্য সফটওয়্যারে দক্ষতা, ইভেন্ট এবং অ্যাক্টিভেশন ম্যানেজমেন্ট, বিজ্ঞাপন, ট্রেড মার্কেটিং, মিডিয়ার অভিজ্ঞতা, যোগাযোগ দক্ষতা, মার্কেটিং এজেন্সির অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ২ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ২৩ থেকে ৩০ বছর
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: কোম্পানির নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৬ ডিসেম্বর ২০২৩।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত